• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহীতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর অটো কাভার্ড ভ্যান-সহ গ্রেফতার ৪ চোর

দিনকাল বিডি / ২২৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে একটি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের অটো কাভার্ড ভ্যান-সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চুরির ঘটনায় চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ১০ হাজার টাকা মূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) মহানগরীর বোয়ালিয়া থানার সপুরা ম্যাচ ফ্যাক্টরী এলাকা থেকে তাদের গ্রেফতার করে শাহ্‌মখদুম থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মোবারক পারভেজ, এসআই মোঃ আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত চোরেরা হলো: মহানগরীর বোয়ালিয়া থানার সপুরা ম্যাচ ফ্যাক্টরী এলাকার আব্দুল মোতালেবে ছেলে মোঃ আল আমিন ভান্ডারী (২৪), একই থানার সপুরা শালবাগানের মোঃ সেন্টু বাবুর্চির ছেলে, মোঃ মিনহাজ আলী জয় (২৬), একই এলাকার মৃত ইকবালের ছেলে মোঃ সারোয়ার হোসেন পার্থ (২২) ও রবের ছেলে মোঃ ইমামুল (৩২)।
শুক্রবার (২৪ মার্চ) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, মোঃ সিয়াম একটি খাদ্য পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যান হিসেবে চাকরি করেন। গত (২২ মার্চ) সকাল পৌনে ১০টায় পণ্য সরবরাহের জন্য ভ্যানে মালামাল নিয়ে শাহ্‌শখদুম থানাধীন বারো রাস্তার পাশে বখশীয়া খানকাহ শরীফের সামনে অটো ভ্যানটি রেখে খানকাহ শরীফের ভিতরে বাথরুমে যান। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে দেখেন তার অটো ভ্যানটি নাই। তিনি আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ভ্যানটি না পেয়ে বিষয়টি প্রতিষ্ঠানের মালিক মোঃ রাকিবুল হাসান জুয়েলকে অবগত করেন। এরপর জুয়েল শাহ্‌মখদুম থানায় একটি চুরির মামলা করেন।
মামলার পর বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৮টায় শাহ্‌মখদুম থানা সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে চোর মোঃ আল আমিন ভান্ডারীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে তার বাড়ীর পিছন থেকে ভ্যানের বিভিন্ন অংশ খোলা অবস্থায় উদ্ধার করা হয়।
এরপর তাকে সাথে নিয়ে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুপুর ২টায় তার সহযোগী চোর মোঃ মিনহাজ, সারোয়ার ও ইমামুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১০ হাজার টাকা মূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও চোরাই কাভার্ড ভ্যানটির কিছু অংশ উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের এই মুখপাত্র।
উল্লেখ্য, গ্রেফতারকৃত চোরদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদক-সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category