• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬

দিনকাল বিডি ২৪ / ৬৩ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীর বিভিন্ন
এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, অ্যালকোহল,
গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেফতার করেছে
পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল,
মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ২৩ আগস্ট রাতে রাজপাড়া থানার আলীগঞ্জ
বাথানপাড়া এলাকায় অভিযান চালিয়ে নয়ন ইসলাম ওরফে
মোত্তাকিমকে (২১) ১১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই
রাতে পবা থানার নওহাটা বাজারের রিয়াজ উদ্দিন মার্কেটে অভিযান
চালিয়ে হাসেম আলীকে (৬০) গ্রেফতার করা হয়। তার দোকান
থেকে ১০৮ বোতল বা ৩ হাজার ২৪০ মিলিলিটার অ্যালকোহল জব্দ করা
হয়। এর আগে গত ১৪ জুন মাদক মামলায় তিনি গ্রেফতার
হয়েছিলেন।
এদিকে এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ির অভিযানে
পাকুড়িয়া উত্তরপাড়া থেকে সানোয়ার হোসেনকে (৪৩) ১০০
গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার ব্যবহৃত একটি
মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
অন্যদিকে, ২২ আগস্ট রাতে কর্ণহার থানার উত্তর লক্ষিপুর গ্রামের
একটি আমবাগানে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম (৪৪) ও
হযরত আলীকে (৪৫) ১৩ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করা হয়।
জাহিদুলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এছাড়া ২৪ আগস্ট রাত সোয়া ২টার দিকে রাজপাড়ার ভেড়ীপাড়া
মোড়ে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় নুর ইসলামকে
(৩৫) গ্রেফতার করে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম। তার
মোবাইলে ২৬টি জুয়া ও বেটিং অ্যাপ পাওয়া যায়। এ সময়
মোবাইল ফোন ও ৩ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া
আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে
কারাগারে পাঠানো হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category