• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে পুলিশের পোশাক ও ক্যামেরাসহ ৬ টিকটকার আটক

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ জুলাই, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে পুলিশের পোশাক পরে টিকটক ভিডিও বানানোর সময় এক নারীসহ ছয় টিকটকারকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টায় নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- রওনক বিশ্বাস(২৩), মোস্তাকিম(২৫), আল মামুন(৪৭), সাজু আহমেদ(৩৩), মোঃ হাবিবুর রহমান(১৯) ও আয়েশা সিদ্দিকা(২২)। রওনক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বাতেন খা মোড়ের রাহাত আলীর ছেলে, মোস্তাকিম রাজশাহী মহানগরীর পবা থানার বড় ভালাম গ্রামের আয়নাল হকের ছেলে, আল মামুন রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকার মৃত মনছুর রহমানের ছেলে, সাজু কাশিয়াডাঙ্গা থানার হাড়–পুরের আব্দুর রাজ্জাকের ছেলে, হাবিবুর রহমান কুষ্টিয়া জেলার সদর থানার কালিশংকরপুরের মোঃ মঞ্জুর হোসেনের ছেলে ও আয়েশা সিদ্দিকা পাবনা জেলার ঈশ্বরর্দী থানার হাসপাতাল রোডের মোঃ আঃ মান্নানের মেয়ে।
অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আল মামুনের সার্বিক তত্ত¡াবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ মশিয়ার রহমান, এসআই মোঃ নুরন্নবী হোসেন ও তার সঙ্গীয় ফোর্স।
শনিবার (২৯ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রফিকুল আলম।
তিনি জানান, শুক্রবার সকাল ১০টায় নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে পুলিশের পোষাক পরে কয়েকজন নারী ও পুরুষকে পুলিশ সম্পর্কে নেতিবাচক তথ্য সংগ্রহ ও প্রচার করার নিমিত্ত টিকটক ভিডিও ও স্থিরচিত্র ধারণ করার সময় তাদের আটক করা হয়। এসময় নারী টিকটকারকে পুলিশের পোশাক পরার কারণ জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। তাদের কাছে থাকা টিকটকের স্ক্রিপ্ট পর্যালোচনায় দেখা যায়, তাতে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category