• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারি গ্রেফতার-৪

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিল-সহ ৪জন মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে ৪২৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় চারঘাট থানাধীন ইউসুফপুর টাংগন পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী নগরীর কাটাখালি ধানাধীন টাংগন এলাকার মৃত আজাদ শেখের ছেলে মোঃ মাসুম শেখ (৩৬), একই থানার ইউসুফপুর টাংগন কলোনী এলাকার মৃত বোদন সরদারের ছেলে মোঃ জুয়েল (৪০), রাজশাহীর পবা থানাধীন কনপুকুরিয়া গ্রামের মোঃ আব্দুর সালামের মোঃ মাইনুল ইসলাম(৩০) ও চারঘাট থানার ইউসুফপুর টাংগন পূর্বপাড়া গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ সমর আলী (৩২)।
মঙ্গলবার র‌্যাব-৫, রাজশাহী মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category