• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে বিশাল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করলেন, ব্যবসায়ী শামীম

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাড়ে ৪হাজার হতদরিদ্র ও শিতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, ১০ হাজার মানুষকে গরু জবাই দিয়ে খাওয়ার ব্যবস্থা, পুরস্কার বিতরণ ও ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন সাধারন ব্যবসায়ী মোঃ শামীম রায়হান।
শনিবার দুপুরে মহানগরীর শাহমখদুম থানার বড়-বনগ্রাম (মাস্টার পাড়া) গ্রামের
একটি আম বাগানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোঃ শামীম রায়হান মহানগরীর (রাসিক ১৭নং ওয়ার্ড) বড়-বনগ্রাম (মাস্টার পাড়া) গ্রামের মৃত: একরাম মন্ডলের ছেলে।
ব্যবসায়ী মোঃ শামীম রায়হান জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বড়-বনগ্রাম এলাকার ছোট-বড় ছেলে মেয়েদের বিভিন্ন খেলা অনুষ্ঠান অনষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সহ কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। আয়োজনের মধ্যে রয়েছে, দুপুর ২টায় ১০ হাজার গ্রামবাসীকে বিরিয়ানী খাওয়ানো। খাওয়া শেষে সাড়ে ৪হাজার হতদরিদ্র ও শিতার্ত মানুষের হাতে একটি করে কম্বল বিতরণ। বিকাল ৪টায় ক্রিড়া প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ।
এছাড়াও রাত ৯টা থেকে শুরু হবে ওয়াজ মাহফিল চলবে রাত ১টা পর্যন্ত। ওয়াজ মাহফিল শেষে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হবে বলে।
তিনি আরও বলেন, আমি কোন দলীয় ব্যক্তি না। আমার দীর্ঘ দিনের শখ ছিলো আমার বড়গ্রামের বাসিন্দাদের (১৭ নং ওয়ার্ড) সাথে নিয়ে একটি বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করা। সেটাই করেছি। সবাইকে খুশি দেখে আমার খুব ভাল লাগছে। আমি অত্যান্ত আনন্দিত। শাহমখদুম থানা পুলিশের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। এই সহযোগীতা প্রদান করায় আরএমপি পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category