• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ২

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত
নগরীর শাহমখদুম ও পবা থানা এলাকা থেকে পৃথক দুই অভিযানে
তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা
ট্যাবলেট, গাঁজা, নগদ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ
করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, রাজশাহীর মোহনপুর উপজেলার তাহেরপুর
পাকুড়িয়া গ্রামের মৃত বাদশার ছেলে মোঃ আজমল (৪১) ও নগরীর
শাহমখদুম থানার বড়বনগ্রাম (চকপাড়া ফুলতলা মোড়) এলাকার মোঃ
করিম আলীর ছেলে মোঃ সেলিম আলী ওরফে চিংকু (৩৫)।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-
পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পবা থানার
নওহাটা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক
বিক্রির নগদ ২২ হাজার ৪০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত
একটি মোটরসাইকেল-সহ আজমলকে গ্রেফতার করা হয়। তার
বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় ১৬টি মাদক মামলাসহ মোট
২০টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের বিজ্ঞ
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category