• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সাংবাদিককে মাদক সেবী বলে আটকের হুমকি দিয়ে টাকা নিলেন এসআই আজাহার

দিনকাল বিডি / ১৯০ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে সাংবাদিককে মাদক সেবী বলে আটকের হুমকি দিয়ে নগদ ১ হাজার টাকা নেয়ার অভিযোগ কাটাখালী থানার এসআই আজাহারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ৭টার দিকে নগরীর কাটাখালি থানাধিন চৌমহিনি, টাংগণ এলাকার মাদক কারবারি জনৈক রুমনের (রুমন ন্যাংড়া) বাড়ি থেকে বের হচ্ছিলেন কাটাখালি থানার এসআই মুনির ও এসআই আজাহার। এ সময় সাংবাদিক আলাউদ্দিনের সামনে পড়ে ওই দুই এসআই। তারা তাদের অপরাধ ঢাকতে সাংবাদিককে বলেন, আপনি এখানে কেন ? উত্তরে সাংবাদিক বলেন তার ব্যক্তিগত কাজের কথা বলেন। এরপর এসআই তার পরিচয় জানতে চান। পত্রিকার পরিচয় দিলে তারা ক্ষুদ্ধ হয়ে থানায় নিয়ে যাবেন বলে ভয়ভীতি প্রদর্শণ করেন। কোন উপায় না দেখে তাদের নগদ ১ হাজার টাকা দিয়ে সেখান থেকে চলে আসেন সাংবাদিক।
স্থানীয়রা জানান, এসআই আজাহার কাটাখালি থানায় যোগদান করার পর থেকে মাদক কারবারিদের সাথে সখ্যতা রেখে মাসোহারা এবং হপ্তা আদায় করেন থাকেন। কিন্তু ওই এলাকা থেকে মাদক সেবন করে ফিরে আসার সময় শহরের বিভিন্ন প্রান্তের যুবকদের মোটরসাইকেল থামিয়ে আটকের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ২’শত টাকা থেকে শুরু করে ১০০০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন বলে অভিযোগ দীর্ঘদিনের।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক মাদক কারবারি জানায়, এসআই আজাহারের মতো ছেচড়া এসআই এর আগে কাটাখালি থানায় কখনো দেখিনি।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ আলাউদ্দিন জানান, আমাকে আটকের হুমকি দিয়ে ১হাজার টাকা নিয়ে মুক্তি দেন এসআই আজাহার ও মুনির। পরে পত্রিকার আইডি কার্ডের ছবি তুলে রাখেন তারা।
এ ব্যপারে এসআই আজাহারের মুঠো ফোনে ফোন দিয়ে জানতে চাইলে তিনি জানান, আমি কোন সাংবাদিকের কাছে টাকা নেয়নি। তবে পত্রিকার আইডি কার্ডের ছবি তোলার বিষয়টি এড়িয়ে যান তিনি।
এ বিষয়ে বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় মতিহার বিভাগের (এডিসি) মোঃ একরামুল হক এর মুঠো ফোনে ফোন দিয়ে বিষয়টি অবগত করা হয়। তিনি বলেন, পুলিশ কমিশনার স্যার বরাবর একটি অভিযোগ দেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category