• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে স্ত্রীরোগ বিশেষজ্ঞ জামায়াতের ‘অর্থদাতা’ ডা. ফাতেমা সিদ্দিকা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফাতেমা সিদ্দিকাকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের বড় ‘অর্থদাতা’ ছিলেন। তিনি জামায়াতকে অর্থের যোগান দিতেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে তাকে নিয়ে যায় শাখমখদুম থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদ শেষে জামাত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততা ও তাদের অর্থের যোগানদাতা হিসেবে তথ্য পায় পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন। ওসি বলেন, শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের একটি দল ফাতেমা সিদ্দিকাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। ডা. ফাতেমা সিদ্দিকা জামায়াত ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা পাওয়া যায়।
ওসি আরও বলেন, চলতি বছরের মে মাসে শাহমখদুম থানায় করা বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততা এবং তাদের অর্থের যোগানদাতার অভিযোগেও তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের শুরা সদস্য মাজেদুর রহমান বলেন, ‘ডা. ফাতেমা সিদ্দিকা আমাদেও শুভাকাঙ্খি। তিনি আমাদের অর্থ দিয়ে সহায়তাও করেন। তাকে কিসের জন্য গ্রেফতার করা হয়েছে তা বলতে পারবো না।’
রাজশাহীতে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে নামডাক আছে ডা. ফাতেমা সিদ্দিকার। মাদারলান্ড ইনফার্টিলিটি সেন্টার নামে তার একটি নিজস্ব ক্লিনিকও আছে। গত ৪ এপ্রিল ডা. ফাতেমা সিদ্দিকার কাছ থেকে ১০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়াকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে দুদক মামলা করে। এ মামলায় মহিবুল এখনও কারাগারে।
গত ৭ সেপ্টেম্বর ডা. ফাতেমার বাসা থেকে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে ফাতেমার ছেলে নাজমুস সাকিবকে (২৮) মাদকদ্রব্য-সহ গ্রেফতার করে পুলিশ। তার সঙ্গে এক তরুণীকেও গ্রেফতার করা হয়েছিলো। পরবর্তীতে নাজমুস সাকিব ও ওই তরুণীকে আদালত জামিনে মুক্তি দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category