• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলো পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ মার্চ, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে তিন বছরের এক শিশুকে উদ্ধার করে অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সোমবার (১১ মার্চ) বিকাল ৪টায় মহানগরীর শাহমখদুম থানার সিঅ্যান্ডবি মাঠে স্থানীয়রা তিন বছরের এক শিশুকে কান্নারত দেখতে পায়। শিশুটি নাম ও ঠিকানা বলতে না পারায় তারা শাহমখদুম থানায় জানায়। সংবাদ পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এরপর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন থানার সকল টহল টিমকে উদ্ধারকৃত শিশু সাব্বিরের বাব-মায়ের সন্ধানের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি ওয়ার্ড কাউন্সলরের সহযোগিতায় থানা এলাকায় মাইকিং-এর ব্যাবস্থা করেন। মাইকিং শুনে সাব্বিরের মা থানায় উপস্থিত হন।

এরপর শিশু সাব্বিরকে তার মায়ের কোলে তুলে দেয় পুলিশ। সাব্বিরের মা জানায়, সাব্বির বাড়িতে খেলছিল। খেলতে খেলতে বাড়ির বাহিরে গিয়ে পথ হারিয়ে ফেলে। শিশু সাব্বিরকে ফিরে তার মা অত্যন্ত আনন্দিত। আরএমপি পুলিশের দায়িত্বশীল আচরণের জন্য তিনি আরএমপি’র শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category