• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীর পবায় পিপিআর রোগ নির্মূলে বিনামূল্যে টিকা পাবে আড়াই লাখ ভেড়া ও ছাগল

দিনকাল বিডি ২৪ / ২৪৩ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ছাগলের পিপিআর রোগ নির্মূলে লক্ষ্যে বিনামূল্যে টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে নওহাটা পৌর এলাকার কাজীপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আকতার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অভিজিত সরকার।
এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার।
উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় পবা উপজেলার আড়াই লাখ ভেড়া ও ছাগলকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে।
পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার জানান, পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় বিনামূল্যে টিকা ক্যাম্প আয়োজনের মাধ্যমে আড়াই লাখ ছাগলের টিকা প্রদান করা হবে।
তিনি আরো জানান, টিকা প্রদান ক্যাম্পেইন কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করার জন্য পবা উপজেলার প্রত্যকটি পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক টিকা প্রদানকারী টিম গঠন করা হয়েছে। উদ্বোধনী ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক ছাগল উপস্থিত ছিল। এই ক্যাম্পেইন প্রোগ্রামটি চলবে ৩০ সেপ্টেম্বর হতে ০৯ অক্টোবর পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category