• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীর পুঠিয়ায় ট্রান্সফরমার ও গরু চোর ধরিয়ে দিলেই ১০ হাজার টাকা পুরস্কার

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় গরু ও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এহেন পরিস্থিতিতে এসবের চুরি ঠেকাতে চোর ধরে দিতে পারলে দশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন। মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি।

জানা গেছে, পুঠিয়ার বিভিন্ন এলাকায় গরু ও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। ঈদের আগে বিভিন্ন এলাকায় ২০ টির মত গরু চুরি হয়েছে। ঈদের পর গত কয়েক দিনে ধনন্ঞ্জয় পাড়া, ফুলবাড়িসহ বেশ কয়েকটি এলাকায় গভীর নলকূপের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

ফুলবাড়ি এলাকার শান মোহাম্মদ কালু জানান, তাদের গভীর নলকূপের ট্রান্সফার চুরি হয়ে গেছে। এটা সংঘবদ্ধ চোরের কাজ। বানেশ্বর এলাকার আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় পল্লী বিদ্যুতের লোকজন জড়িত থাকতে পারে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, এসব চুরি ঠেকাতে চোর ধরে দিতে পারলে দশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছি। পাশাপাশি প্রতিটি এলাকার মানুষকে সজাগ থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category