• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাণীনগর-আত্রাই উপজেলায় তিন পদে ৩৮জনের মনোনয়ন দাখিল

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগর এবং আত্রাই উপজেলায় তিনটি পদে মোট ৩৮জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রাণীনগরে ২২জন এবং আত্রাই উপজেলায় ১৬জন মনোনয়নপত্র দাখিল করেন।

আত্রাই উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়,বৃহস্পতিবার (২মে) বিকেল চারটা পর্যন্ত আত্রাই উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন,ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন,বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবাদুর রহমান প্রামানিক,সাধারণ সম্পাদক আক্কাস আলী,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মমতাজ বেগম,আওয়ামীলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন,আওয়ামীলীগ সমর্থক সন’ কুমার,দিঘা বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাতাব উদ্দীন,আজিজুর রহমান ও একরামুল বারী।

ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাক,উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আফছার প্রামানিক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেরিনা আকতার, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফেরদৌসী ইয়াছমিন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শামছুন নাহার, মিতু বানু এবং রওশন আরা পারভীন

এদিকে রাণীনগর উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়,এই উপজেলায় তিনটি পদে মোট ২২জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০জন,ভাইস চেয়ারম্যান পদে ৭জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন।
চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন,সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের ছেলে উপজেলা আওয়ামীলীগের সদস্য রাহিদ সরদার,আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন বিএ,আসাদুজ্জামান আসাদ,সুজিত কুমার সাহা,আসাদুজ্জামান পলাশ,মির মোয়াজ্জেম হোসেন,ইয়াকুব আলী প্রামানিক,আহসান হাবিব মিলন,গোলাম রাব্বানী এবং আবাদপুকুর কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু,মামুন হোসেন,সাদেকুল ইসলাম,তুষার বুলবুল,জাহাঙ্গীর আলম,প্রদ্যুত কুমার ও মামুন হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন,বেদেনা বেগম,রুমা বেগম,মমতাজ বেগম এবং মর্জিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category