• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগর নৈশ বিদ্যালয়ে তদন্ত টিম, হিন্দু শিক্ষার্থী নাই

দিনকাল বিডি / ৩০৪ Time View
প্রকাশঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী রাণীনগর নৈশ বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসার অফিস থেকে জনৈক কর্মকর্তারা পরিক্ষার হল পরিদর্শন করেছেন।
সোমবার (২০ নভেম্বর) ৭টার দিকে স্কুলে পরিক্ষা চলাকালীন সময় তারা পরিক্ষার হল পরিদর্শণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন, বোয়ালিয়া থানা শিক্ষা অফিসার মোঃ জাহিদ হাসান। তিনি জানান, রাণীনগর নৈশ বিদ্যালয়ে কোন হিন্দু ছাত্র/ছাত্রী নাই। কিন্তু স্কুলটি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ আনোয়ারা খাতুন দাবি করেন, ৬ষ্ঠ শ্রেণীতে একজন হিন্দু ছাত্র আছে। এই মর্মে জেলা শিক্ষা অফিসার প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী আ ল, রাজশাহীর নিকট। ফলে সাংবাদিকরা মিথ্যা সংবাদ প্রকাশ করেছে এমন একটি গুঞ্জনের সৃষ্টি হয়।
বর্তমানে স্কুলটি’তে বার্ষিক পরিক্ষা চলছে। সোমবার স্কুলে ৬ষ্ঠ শ্রেণীর ধর্ম পরিক্ষা ছিলো। তাই সঠিক তদন্তে জেলা শিক্ষা অফিসারের নিকট একটি আবেদন করেন সাংবাদিক মোঃ মিজানুর রহমান। সেই আবেদনের প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসার তদন্তের জন্য জনৈক অফিসারকে রাণীনগর নৈশ বিদ্যালয়ে তদন্তের জন্য নির্দেশ দেন। এদিন সন্ধার পর পরিক্ষা চলাকালীন সময় স্কুলের পরিক্ষার হল রুম পরিদর্শন করেন তারা। এরপর সরেজমিনে ৫জন সাংবাদিকরা পরিক্ষার হল রুমে গিয়ে ৭জন ছাত্র ও ১জন ছাত্রীকে পরিক্ষা দিতে দেখতে পায়। জিজ্ঞাসা করলে তারা বলেন, আমাদের ক্লাশে (৬ষ্ঠ শ্রেণীতে) কোন হিন্দু ছাত্র/ছাত্রী নাই। বিষয়টি স্বিকার করেন পরিক্ষার হলে থাকা দায়িত্বরত শিক্ষক মোঃ শাহাদৎ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category