• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে অনিয়মে নিয়োগ নেয়ার অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে

দিনকাল বিডি / ১৩৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

রাণীনগর (নওগঁা) প্রতিনিধি : নওগঁার রাণীনগর উপজেলার মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল কুমার সরকারের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে নিয়োগ নেয়ার অভিযোগ ওঠেছে।এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ময়না খাতুন। অভিযোগের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ৫কর্ম দিবসের মধ্যে কারন দর্শাতে পত্র দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ময়না খাতুনের দায়েকৃত লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে,মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য গত ১৯৯৯ সালে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। সেখানে নিয়োগ বিধি মতে,ওই পদে আবেদনের জন্য কমপক্ষে ১২বছরের অভিজ্ঞতা এবং প্রতিটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ২য় বিভাগ/শ্রেনী থাকার বিধান রয়েছে। অথচ নিয়োগ নীতিমালার তোয়াক্কা না করে কোন অভিজ্ঞতা না থাকলেও এবং শুধুমাত্র এসএসসিতে ২য় বিভাগ এবং এইচএসসি ও বি,এ-তে ৩য় বিভাগ/শ্রেনী থাকার পরেও আবেদন করে জালিয়াতির মাধ্যমে ২০০০সালের ১জানুয়ারী নিয়োগ নেন। 

ময়না খাতুন জানান,জালিয়াতী করে নেয়া নিয়োগের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং সুষ্ঠু বিচারের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আসা করছি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কতর্ৃপক্ষ সু-বিচার করবেন।

জানতে চাইলে মালশন গিরিগ্রামের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল কুমার সরকার বলেন,নিয়োগের বিধি মেনেই সে সময় আবেদন করেছি এবং নিয়োগ পেয়েছি। এখানে কোন জালিয়াতি বা অনিয়ম করা হয়নি জানিয়ে তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কারন দর্শানোর একটি পত্র দিয়েছেন। গত রোববার পত্র পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যেই পত্রের জবাব দাখিল করা হবে।

 রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন বলেন,এঘটনায় গত ১৭নভেম্বর একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে বিধি মোতাবেক কারন দর্শাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পত্র দেয়া হয়েছে। পত্রপ্রাপ্তির ৫কর্ম দিবসের মধ্যে কারন দর্শাতে বলা হয়েছে। জবাব পেলে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category