• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

রাণীনগরে আওয়ামীলীগ-যুবলীগের তিন নেতা-কর্মী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগ-যুবলীগের তিনজন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরণ মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,গত ২৪আগষ্ট রাতে রাণীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা,ভাংচুর ও আগুন ধরে দেয়ার অভিযোগে বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন ৫৬জনের বিরুদ্ধে এজাহারনামীয় এবং আরো ৫০/৬০জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী যুবলীগ নেতা উপজেলার বিষ্ণপুর গ্রামের হারুনুর রশিদ হিরু (৪০)কে মঙ্গলবার দুপুরে সদরের রেলগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সোমবার রাতে অভিযান চালিয়ে একই মামলায় আওয়ামীলীগ নেতা উপজেলার মঙ্গলপাড়া গ্রামের আব্দুল মান্নান (৬০) এবং এঘটনার সাথে জরিত সন্দেহে উপজেলার পাকুড়িয়া গ্রামের ফজলু আকন্দের ছেলে যুবলীগ নেতা আব্দুর রউফ বিদ্যুৎ (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category