• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাণীনগরে কিটনাশক দোকান মালিককে জরিমানা

দিনকাল বিডি / ২৪৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানে অভিযান চালিয়ে দোকান মালিককে ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুজাইল বাজারে যৌথভাবে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নওগাঁ জেলা শাখা (এনএসআই) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন,এনএসআই নওগাঁ জেলা শাখার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুজাইল বাজারে সরদার ট্রেডার্স কিটনাশক দোকানে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানে বেশ কিছু মেয়াদ উর্ত্তীণ কিটনাশক ওষুধ পাওয়া যায়। এছাড়া দোকানের পরিবেশ মানসম্মত না হওয়াসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুযায়ী দোকান মালিক জালাল সরদার (৩২) কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জালাল সরদার উপজেলার কাশিমপুর গ্রামের মাহামুদ সরদারের ছেলে।এসময় থানাপুলিশ ও ইউনিয়ন কৃষি উপ-সহকারী উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category