• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার থানায় অপমৃত্যু মামলা

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জুন, ২০২৬

​রাণীনগর (নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে প্রিথিলা সাহা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার শ্রী পারইল ইউনিয়নের গুডনিয়া গ্রামের পশ্চিম পাড়ার প্রবাসী বাদল সাহার স্ত্রী। মৃত প্রিথিলা জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জাফরপুর গ্রামের অনুকূল চন্দ্র মণ্ডলের একমাত্র মেয়ে।

​পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে বিদেশ থেকে দেশে ফিরে প্রিথিলাকে বিয়ে করেন বাদল সাহা। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিকই ছিল।

​গতকাল ৪জুন, সন্ধ্যার আগে তারা স্বামী-স্ত্রী একসঙ্গে গল্পগুজব করেন। এরপর বাদল সাহা স্থানীয় বাজারে যান। মাগরিবের নামাজের পরপরই তিনি খবর পান তার স্ত্রী অসুস্থ। তাৎক্ষণিকভাবে বাড়িতে ছুটে এসে তিনি প্রিথিলাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

বাদল সাহা বলেন আমাদের মধ্যে কোনো টানাপোড়েন ছিল না। যখনই ও যা আবদার করেছে, আমি সাথে সাথে তা পূরণ করেছি। সন্ধ্যায়ও একসঙ্গে ভালো সময় কাটালাম, কিন্তু বাজারে যাওয়ার পরই এই খবর পাই।

​এদিকে একমাত্র মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা অনুকূল চন্দ্র মণ্ডল। তবে এই ঘটনায় স্বামী বা শ্বশুরবাড়ির কারও প্রতি কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন তিনি।অনুকূল মণ্ডল বলেন
​মৃত্যুর কিছু সময় আগেও আমার মেয়ে আমার সাথে ফোনে অনেকক্ষণ ধরে কথা বলেছে। ও আমার একমাত্র মেয়ে কোনো সমস্যা বা কষ্ট থাকলে অবশ্যই আমাকে বলতো।

আমার জামাই এবং জামাইয়ের বাড়ির লোকজন খুবই ভালো। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু কেন যে এমন ঘটনা ঘটল আমি কিছুই বুঝতে পারছি না।খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে গৃহবধূর লাশ উদ্ধার করে।

​ রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মণ্ডল জানান ​ঘটনার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার অভিযোগ করেছে বাদল সাহার বড় ভাই পলাশ চন্দ্র সাহা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category