• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাণীনগরে চেয়ারম্যানের পুকুরে বিষ দিয়ে প্রায় ৩লক্ষ টাকার মাছ নিধন

দিনকাল বিডি / ১৬৩ Time View
প্রকাশঃ সোমবার, ৩ জুলাই, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ মোল্লার পুকুরে বিষ দিয়ে প্রায় ৩লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ ওঠেছে। রোববার রাতে কে বা কাহার এই বিষ প্রয়োগ করে। ঘটনাটি ঘটেছে উপজেলার বনমালিকুড়ি গ্রামে।
পুকুর মালিক আব্দুল আজিজ বলেন,তার বনমালিকুড়ি গ্রামস্থ্য নিজস্ব পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে দিয়ে চাষ করে আসছিলেন। পূর্ব শত্রæতার জের ধরে কে বা কাহার পুকুরে বিষ প্রয়োগ করেছে। সোমবার সকালে পুকুরে গিয়ে দেখতে পান পুকুরের মাছ মরে ভেসে ওঠছে। প্রায় তিন বিঘা পরিমান ওই পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,পুকুরে বিষ প্রয়োগের খবর পেয়ে সেখানে একজন অফিসারকে পাঠানো হয়েছিল। তবে এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category