• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাণীনগরে দোকান ভাংচুর করে মালামাল লুটের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৭৪ Time View
প্রকাশঃ সোমবার, ৩১ জুলাই, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে প্রকাশ্য দিবালোকে একটি মুদি দোকান ঘর ভাংচুর করে প্রায় এক লক্ষ ৩০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ ওঠেছে। এঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাটরাসিন সিংগারপাড়া গ্রামে।

ভুক্তভোগি ওই গ্রামের নিজাম উদ্দীন দপ্তরীর ছেলে জান্টু দপ্তরী অভিযোগ করে বলেন,তার বাড়ীর জায়গা ছোট ভাই জামিরুলের কাছে বিক্রি করেছেন। কিন্তু বাড়ীর বারান্দায় ডাস্কো সংস্থার সহায়তায় একটি মুদি দোকান ঘর করে ব্যবসা করে আসছিলেন। এরই মধ্যে ছোট ভাই জামিরুল দপ্তরী দোকান সরিয়ে নিতে বার বার তাগাদা দেয়। কিন্তু জায়গা না থাকায় দোকান সরিয়ে নিতে দেরি হচ্ছিল।

এঘটনায় প্রায় দেড় মাস আগে গ্রামে গ্রাম্য বৈঠক বসলে ওই বৈঠকে ৪৫দিন সময় চেয়ে নেন তিনি। এরই মধ্যে জান্টুর স্ত্রীর পায়ে গরম তেল পরে পা পুড়ে যাওয়ায় সময় মতো দোকান ঘর সরে নিতে পারেননি। কিন্তু রোববার সকালে গ্রামের রেজাউল ইসলামসহ কয়েকজন মাতাব্বরের উপস্থিতিতে ভাই জামিরুল দোকান ভেঙ্গে নেয়ার জন্য চাপ দেয়।

এসময় আরো একদনি সময় চাইলেও সময় না দিয়ে দোকান ঘর ভাংচুর করে নগদ টাকাসহ প্রায় একলক্ষ ৩০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি করেন জান্টু। এঘটনায় তিনি রোববার রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এব্যাপারে জামিরুল ইসলাম অভিযোগ অস্বিকার করে বলেন,দীর্ঘ দিন ধরে আমার জায়গা জবর দখল করে রেখেছিল ভাই জান্টু। গ্রামে বৈঠক করে সময় নিলেও সময় মতো দোকান ঘর সরে নেয়নি। পরে মাতাব্বরদের উপস্থিতিতে জান্টু নিজেই ঘর ভেঙ্গে নিয়ে আমার ঘারে দোষ চাপাচ্ছে।

গ্রাম্য মাতাব্বর রেজাউল ইসলাম বলেন, জামিরুল আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে জামিরুল ও তার লোকজন ঘর ভেঙ্গে দিয়েছে। তবে ঘরে কোন মালামাল ছিলনা বলে দাবি করেন তিনি। তবে ঘর ভাংতে গ্রামের কেউ হুকুমও দেয়নি বলে জানিয়েছেন তিনি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে সেখানে একজন অফিসারকে পাঠানো হয়েছিল। যেহেতু ঘটনাটি নিজেদের মধ্যে তাই উভয় পক্ষ বসে সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category