• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাণীনগরে নব-নির্বাচিত এমপি সুমনকে সংবর্ধনা

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনে নব-নির্বাচিত এমপি আইনজীবী ওমর ফারুক সুমনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁচুপুর আলিম মাদ্রাসা ও গ্রামবাসীর পক্ষ থেকে মাদ্রাসা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা প্রদান করা হয়।

মাদ্রাসা ও গ্রামবাসীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন আবু তালেব ও ফারুক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচুপুর আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম। অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক নব-নির্বাচিত এমপি আইনজীবী ওমর ফারুক সুমন।

অনুষ্ঠানে মাদ্রাসা সুপার মোস্তাক আহম্মদ মাসুদ,উপজেলা আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন বি.এ,উপজেলা শ্রমীকলীগের সভাপতি আব্দুর রহমান রাজু, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের পিন্টু ও এমপির কর্মী জায়দুল ইসলাম জনি এবং অত্র মাদ্রাসার শিক্ষক/কর্মচারী ও স্থানীয় জনসাধারণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নব-নির্বাচিত এমপি ওমর ফারুক সুমন মাদ্রাসা প্রাঙ্গনে পৌছলে মাদ্রাসা ও গ্রামবাসীর পক্ষ থেকে এমপিকে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category