• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাণীনগরে নবনির্মিত মসজিদ ভবনের উদ্বোধন করলেন এমপি

দিনকাল বিডি ২৪ / ১৬২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে নবনির্মিত মসজিদ ভবনের উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের আগে উপজেলার কামিশপুর দরগাপাড়া গ্রামে দ্বিতল ভিত বিশিষ্ট একতলা নূরারী জামে মসজিদ ভবনের উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল। সম্পন্ন নিজস্ব অর্থায়নে ভবন নির্মান করে দেন এমপি আনোয়ার হোসেন হেলাল।
এমপি আনোয়ার হোসেন হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন। পরে এক দোয়া অনুষ্ঠিত হয়। এরপর ফিতা কেটে নামাজের জন্য মসজিদটি সকল মুসল্লীদের জন্য উন্মুক্ত করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা ইব্রাহিম আলী মন্ডল,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, সদস্য রাহিদ সরদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়, কামিশপুর ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় মসজিদ কমিটির সভাপতি আব্দুর রশিদ হাজারীসহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগ এবং তার অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মসল্লিরা জানান,দীর্ঘ দিন ধরে টিন শেডের মসজিদে নামাজ আদায় করতেন তারা। গ্রামবাসীরা মসজিদে ভবন নির্মানের জন্য এমপির নিকট আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে একটি মসজিদ ভবন নির্মাণ করে দেয়ার আশ্বাস প্রদান করার পর সাংসদের ছেলে ও উপজেলা আওয়ামীলীগের সদস্য রাহিদ সরদারের সার্বিক তত্ত¡াবধানে এই নূরানী মসজিদ ভবন নির্মাণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category