• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে নয়া ওসির যোগদান

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

নওগাঁ রাণীনগর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোঃ
জাকারিয়া মন্ডল। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ
উপজেলার আম গ্রামের মৃত আব্দুল আজিজ মন্ডলের ছেলে।
তবে বর্তমান বসবাস বগুড়াতে। ২০০৫ সালে পুলিশ
বাহিনীতে যোগদান করেন তিনি। এর আগে ২০১২
সালে রাণীনগর থানায় সেকেন্ড অফিসার হিসেবে
কর্মরত ছিলেন। অত্যান্ত বিনয়ী এবং মানবিক একজন
মানুষ হিসেবে রাণীনগর তার ব্যাপক খ্যাতি রয়েছে।
দেশের বেশ কয়েকটি জেলায় সুনামের সাথে সে
দায়িত্ব পালন করেছেন। প্রায় ১৪ বছর পর রাণীনগর থানার
অফিসার ইনচার্জ হিসেবে মঙ্গলবার যোগদান করেন
তিনি। যোগদানের প্রথম দিনে রাণীনগর প্রেসক্লাবের
সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত এক মতবিনিময়ে তিনি
বলেন, রাণীনগরে আইনশৃঙ্খলা উন্নয়নে স্থানীয়
সাংবাদিকসহ রাণীনগর বাসির সহযোগীতা কামনা
করেন। বিশেষ করে মাদকের ক্ষেত্রে তার শক্ত অবস্থানের কথা ব্যক্ত
করেন। সমাজে যে ধরণের আইনশৃঙ্খলা অবনতি হয় তা
বেশির ভাগ কারনই মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত
যারা। তাদেরকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।
রাণীনগর বাসির শান্তি আর নিরাপত্তার ক্ষেত্রে কোন
আপোষ করবো না। মাদকের ক্ষেত্রেও আমার একই অবস্থান
হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাণীনগর প্রেসক্লাবের
সভাপতি অধ্যক্ষ হারুনূর রশিদ, সহ-সভাপতি কাজী
আনিছুর রহমান, মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক
সাহাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক জনায়েদ
হোসেন চন্দন, সাবেক সভাপতি ওহেদুল ইসলাম মিলন,
সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদ,
সদস্য সাইফুল ইসলাম শাহিন রায়হানুল হক, বাপ্পী
প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category