• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা ও বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে রুই জাতীয় বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়।

​পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সেরা মৎস্যজীবীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনসহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ ​উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম ​

যুগ্ম সম্পাদক,নয়ন খাঁন উপজেলা বিএনপি ​সাংগঠনিক সম্পাদক মেবাউল লিটন উপজেলা বিএনপি,ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন যুবদল উপজেলা বিএনপি​​আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল উপজেলা স্বেচ্ছাসেবক দল।

​
​সভায় বক্তারা দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি ও আমিষের চাহিদা পূরণে মৎস্যচাষিদের ভূমিকা তুলে ধরেন এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের প্রতি গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category