• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে নার্সিং মিডওয়াইফারিদের কর্মবিরতি

দিনকাল বিডি ২৪ / ১২১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে নার্সিং মিডওয়াইফারিরা ৩ঘন্টা কর্মবিরতি পালন করেছেন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক,অতিরিক্ত মহাপরিচালক,পরিচালক এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারন পূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করা হয়।মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা।
রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদের আয়োজনে কর্মবিরতি চলাকালে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে একদফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন,সিনিয়র নার্স ইনচার্জ সালমা সুলতানা,নার্স সীমা আক্তার,ফেরদৌসি বেগম,আম্বিয়া খাতুন,সুরাইয়া আক্তার,মাহফুজা আক্তার শাম্মী আক্তার ও মুন্নি খন্দকার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category