রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,
নওগাঁর রাণীনগরে কাশিমপুর ইউনিয়ন
বিএনপির ইফতার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ত্রিমোহনী
উচ্চ বিদ্যালয় মাঠে কাশিমপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত
ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের
সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম। কাশিমপুর ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত)
সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ
সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা
বিএনপির সভাপতি এছাহক আলী, সহ-সভাপতি প্রফেসর জাকির হোসেন,
মকলেছুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক
সম্পাদক মেজবা-উল হক লিটন, সাখাওয়াত হোসেন, যুবদলের আহবায়ক
মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল,
প্রমূখ।