রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,
নওগাঁর রাণীনগরে ব্রাক সামাজিক
ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় স্বপ্নসারথি কিশোরীদের
প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার
গোনা ইউনিয়নের ভবাণীপুর গ্রামের স্বপ্নসারথি দলের সমাপনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার
রাকিবুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর ব্রাক অফিসের
সেলপ অফিসার পিয়ারা খাতুন, সেলপ (সিও) সাবিনা ইয়াসমিন, স্থানীয়
ইউপি সদস্য শিরিনা বেগম, নারী নেত্রী আনোয়ারা, সজাগ দলের সদস্য বেলাল
হোসেন ও স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ এবং কিশোর কিশোরীদের অভিভাবক
উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও এল্যামাইনদের সার্টিফিকেট
প্রদান করা হয়।