• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড

দিনকাল বিডি ২৪ / ১৬২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তানজিদ সরদার (৩৫) নামে মাদক সেবি এক যুবককে ৬মাসের কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদরের রেল গেট এলাকায় অভিযান চালিয়ে এই কারাদন্ডাদেশ দেয়া হয়। দন্ডিত তানজিদ সরদার উপজেলার গোনা দিঘীরপার গ্রামের নুরল সরদারের ছেলে। তাকে তখনই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
‎ভ্রাম্যমান আদালতের পেশকার রুবেল হোসেন জানান,মাদকের আড্ডা চলছে এমন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে রেলগেট এলাকায় ভ্রাম্যান আদালতের অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। এসময় তানজিদকে গাঁজা সেবনরত অবস্থায় হাতে-নাতে ধরা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। দন্ডিত তানজিদ সরদারকে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category