• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে মাদক সেবীর কারাদন্ড

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে সবুজ হোসেন (৪০) নামে একজনকে চার মাসের কারাদন্ড দেয়া হয়েছে। শনিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।
আদালতের বিচারক মো: রাকিবুল হাসান বলেন,উপজেলার চক-কুজাইল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মাদকাশক্ত সবুজ হোসেন মাদক সেবন করে বাড়ীর বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর এবং পরিবারের নির্যাতনতসহ লোকজনকে উত্যক্ত করত। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে থানাপুলিশের সহায়তায় সবুজ হোসেনের বাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় তাকে মাদক সেবনরত অবস্থায় হাতে নাতে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে চার মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে আরো একশত টাকা জরিমানা করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,দন্ডপ্রাপ্ত সবুজ হোসেনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category