• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

রাণীনগরে ২ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ২ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে আজ ৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে এসব জাল ধ্বংস করা হয়।

​উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঐতিহ্যবাহী আবাদপুকুর হাট এবং ছোট যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং ২,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় পরবর্তীতে দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে এসব জাল ধ্বংস করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাকিবুল হাসানের নেতৃত্বে জাল পোড়ানোর এই কার্যক্রম পরিচালিত হয় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাজনাব পলাশ চন্দ্র দেব নাথ,রাণীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া মন্ডল

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাজনাব রামানন্দ সরকার,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীজনাব সুমন কুমার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান বলেন, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে তিনি জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category