মোঃ তারেক রহমান রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইএসডিও জোনাল ম্যানেজার (এমএস)ওমর ফারুকের সভাপতিত্বে ২৬জানুয়ারি বৃহস্পতিবার সকালে ইএসডিও সংস্থার আয়োজনে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে ৭০০ কম্বল বিতরণ করা হয়। ইএসডিও রাণীশংকৈল কার্যালয়ে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র আলহাজ মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, জেলা পরিষদ সদস্য আব্দুল বাতেন স্বপন, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ, ইএসডিও উপজেলা ম্যানেজার খায়রুল আলম, প্রোগ্রাম ম্যানেজার শরিফুল ইসলাম, এছাড়াও ইএসডিও সংস্থার উন্নয়ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যক্তিবর্গ এবং উপকার ভোগিরা উপস্থিত ছিলেন।