• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

রামপাল ইউএনও’র সরকারি মোবাইল সিম ক্লোন করে চাঁদা দাবী

দিনকাল বিডি / ২৪৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর ব্যাবহৃত সরকারি মোবাইল সিম ক্লোন করে চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা গেছে, ১০নং বাঁশতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলীর ব্যবহৃত ০১৭১১৩৩৫৮৭০ নম্বর ফোনে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে বলা হয় তার ভাই সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন। তার এ মূহুর্তে জরুরিভাবে টাকার প্রয়োজন। এজন্য তিনি ৫০ হাজার টাকা চান। জবাবে সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, আপনি কি বলেন স্যার ? আমি সেটেলমেন্ট অফিসে। আমি আপনার কাছে আসছি। তখন ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় এটা তো সরকারি নম্বর। আমি ব্যক্তিগত ফোন নম্বর দিচ্ছি। এই বলে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি কল কেটে দিয়ে ০১৯৪৪৮৩৮১২৮ নম্বর দিয়ে ফোন করে বলেন এটা আমার ব্যক্তিগত নম্বর। এটাতে ৫০ হাজার টাকা বিকাশ করুন। আমার মিটিং আছে। আমি ১২ টায় বাগেরহাট যাবো। আপনার সাথে দেখা করার সুযোগ হবে না। ফোন শেষে হন্তদন্ত হয়ে ছুটে আসেন মোহাম্মদ আলী, এ সময় সাংবাদিকরা জানতে চান, কি হয়েছে ? তখন বিষয়টি তিনি খুলে বলেন। এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলা হয় রামপাল থানাকে জানাতে। মোহাম্মদ আলী ফোনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। এ সময় তিনি বলেন এমন ঘটনা অহরহ ঘটছে। এ জন্য সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন ওই কর্মকর্তা। এমন ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী হতবাক ও ভীত হয়ে পড়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে বলেন প্রতারক চক্রকে ধরা না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category