• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রামপালে ইয়াবাসহ মাদক কারবারী আটক

দিনকাল বিডি / ১৯৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মোস্তাফিজুর রহমান বাবু (২৬) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক মাদক বিক্রেতা মোস্তাফিজুর রহমান বাবু উপজেলার ঝনঝনিয়া গ্রামের সালাম মোড়লের পুত্র। রামপাল থানার এসআই শ্রীবাস কুন্ডু, ফজলুর রহমান, মেহেদি হাসানসহ সঙ্গীয় ফোর্স শনিবার (২৪ জুন) রাত পৌনে ১০ টায় ঝনঝনিয়া সাবুতলার মোড়ে অভিযান চালান। ওই সময় মোস্তাফিজুর কে আটক করে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক মোস্তাফিজুর রহমানকে রবিবার (২৫ জুন) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মাদক কারবারী ও সন্ত্রাসীদের রুখতে আমরা কাজ করছি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category