• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রামপালে তিন তার চোর আটক

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তার চুরি কালে ৩ জন চোরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জাহিদ হাসান নামের এক ব্যক্তি বাদী হয়ে রামপাল থানায় একটি চুরি আইনে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকাল ১০ টায় আসামীদের বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (০৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টায় একদল চোর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নং গেটের পাশে চুরি করছে। এমন খবর পেয়ে রামপাল থানা পুলিশ অভিযান পরিচালনা করে। ওই সময় ১৫ কেজি তামার তারসহ তিন চোরকে হাতেনাতে আটক করে। এরা হলো রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামের শুকুর ইজারদারের পুত্র রাজু ইজারাদার (২৮) একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে শরিফুল ইজারদার (২৮) ও খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা গ্রামের মো.ইমরান মুন্সির ছেলে রেজাউল মুন্সি হৃদয় (২০)।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম চোরাই মালামালসহ তিন জনকে আটক ও তাদেরকে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category