• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রামপালে বিনামূল্যে ২ হাজার কৃষক পেল সার ও বীজ

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
রামপাল উপজেলার বোরোধান আবাদকারী দুই হাজার কৃষক পেলেন বীজ ও সার। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে কৃষি অফিস চত্বরে এ উপকরণ বিতরণ করা হয়।

রামপাল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলার ১০ টি ইউনিয়নের দুই হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। গৌরম্ভা ইউনিয়নের ৩৪০ জনকে, উজলকুড় ইউনিয়নের ৬০০ জনকে, বাইনতলা

ইউনিয়নের ৩৫০ জনকে, রামপাল সদর ইউনিয়নের ৩৮০ জনকে, রাজনগর ইউনিয়নের ১০০ জনকে, হুড়কা ইউনিয়নের ১০ জনকে, পেড়িখালী ইউনিয়নের ১০ জনকে, ভোজপাতিয়া ইউনিয়নের ১০ জনকে, মল্লিকেরবেড় ইউনিয়নের ১৫০ জনকে ও বাঁশতলী ইউনিয়নের ৫০ জনকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ প্রদান করা হয়েছে।

বীজ সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান মো. নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি প্রমুখ। এ সময় কৃষি বিভক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category