• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রামপালের দাউদখালী নদীর উপর ৩৬০ মিটার দৈর্ঘ্যের ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাটের রামপালের দাউদখালী নদীর উপরে নির্মাণাধীন ব্রীজের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে । বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বুধবার বেলা ১১ টায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন । ব্রীজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাগেরহাট।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো, গোলজার হোসেন, বাগেরহাটের এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় মহন্ত, জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স, সার্ভেয়ার উজ্জ্বল কুমার, ব্রীজ ইন্জিনিয়ার মো. শামীম হোসেন, সাইড ইন্জিনিয়ার মো. আকরাম হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, রামপাল -বাঁশতলী সড়কে ২১৩১.০০ চেইনেজে দাউদখালী নদীর উপর ৩৬০ মিটার ব্রীজটি ৫৭ কোটি ৫৯ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয়ে ম্যাক্স ইনফ্রাক্টসার লি. নামের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করছে। যা আগামী ২০২৫ সালের ২৫ জুনে শেষ করার সময় সীমা ধরা হয়েছে। ব্রীজটি উদ্বোধন কালে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বলেন, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার আমুলের পরিবর্তনে কাজ করছে সরকার। এর ধারাবাহিকতায় রামপাল ও মোংলায় প্রায় প্রতিটি নদী ও খালের উপর ব্রীজ নির্মাণ করা হয়েছে। এ এলাকার ৪ লক্ষ মানুষের যাতায়াতের জন্য সড়ক ও ব্রীজ নির্মাণ করেছে সরকার।

এবার রামপাল সদরের সাথে সরাসরি বাঁশতলী ইউনিয়ন ও ভোজপাতিয়া ইউনিয়নবাসীর সরাসরি রামপাল সদরে চলাচল করতে সহজ ও দ্রুততর হবে। তিনি আরও বলেন, এ এলাকার মানুষের যাতায়াতের জন্য বিশেষ অবদান রেখেছেন তালুকদার আব্দুল খালেক। তার দিক নির্দেশনায় এই ব্রীজ নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category