• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রামেক হাসপাতালে নতুন গাইনি ওটির উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নতুন গাইনি অপারেশন থিয়েটারের (ওটি) কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১৮নভেম্বর) বেলা ১১টায় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ আনুষ্ঠানিকভাবে নতুন ওটির কার্যক্রম উদ্বোধন করেন।

শামীম আহাম্মদ বলেন, গাইনি বিভাগের জন্য নতুন ওটির কার্যক্রম শুরু হলো। এর মধ্যে দিয়ে রামেক হাসপাতালের চিকিৎসাসেবার মান আরেক ধাপ এগিয়ে গেল। কারণ রাজশাহীসহ গোটা উত্তরবঙ্গ এমন কী আশপাশের বিভাগের রোগীরাও এখানে সেবা নিতে আসেন। এসব রোগীদের মধ্যে নারী রোগীর সংখ্যাই বেশি। গাইনি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের চাপও তাই অনেক বেশি। তাই রোগীদের ক্রমবর্ধমান চাপ সামলিয়ে বাড়তি সেবা দিতে এই নতুন ওটির কার্যক্রম শুরু করা হলো।

তিনি বলেন, এ হাসপাতালে গড়ে প্রতিদিন অর্ধশত প্রসূতি নারীর সিজার করা হয়। তাদের আগের অপারেশন থিয়েটার বেশ পুরোনো। এজন্য নতুন ওটির দাবি ছিল দীর্ঘ দিনের। যেখানে আধুনিক সব যন্ত্রপাতি থাকবে। তাই নতুন এ ওটি স্থাপন করা হয়েছে। এরই মধ্যে নতুন ওটির ৭০ শতাংশ চলে এসেছে। শিগগিরই শতভাগ যন্ত্রাংশই চলে আসবে। তাই স্বাস্থ্যসেবার মান আরও বাড়বে।

নতুন ওটির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান প্রফেসর ডা. রোকেয়া খাতুন, অ্যাসিস্টেন্ট প্রফেসর ডা. নাহিদ সুলতানা, ডা. হোমায়রা শাহরীন শেমি, কনসালটেন্ট ডা. নূর-এ-আতিয়া লাভলি, কনসালটেন্ট ডা. মনোয়ারা বেগম ও রেজিস্ট্রার ডা. মৌসুমী মÐল।

কার্যক্রম শুরুর সময় জানানো হয়, নতুন গাইনি ওটিতে প্রস‚তি নারীদের অপারেশন (সিজার), স্ত্রী রোগের অপারেশন ও ল্যাপরোস্কোপিসহ বিভিন্ন ধরনের সার্জারি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category