• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাসিকে ৩০টি ওয়ার্ডেই ভোটগ্রহণ হবে ইভিএমে

দিনকাল বিডি / ১৩০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ৩০টি ওয়ার্ডেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে । এ নির্বাচনের জন্য প্রার্থীরা ২৩ মে পর্যন্ত তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাসিক নির্বাচনে মেয়র, ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর এবং ১০টি সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ২৩ মে অথবা এর আগে যেকোনো দিন (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে।
নির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ২৩ মে। এরপর মনোনয়নপত্র বাছাই করা হবে ২৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ের পর বৈধ প্রার্থীরা ১ জুন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ভোট গ্রহণ করা হবে ২১ জুন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category