• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রৌমারীতে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কুড়িগ্রামের রৌমারীতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে রৌমারী থানা পুলিশের আয়োজনে কর্তিমারী বাজার যাদুরচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

অনুষ্ঠানে রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন- পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীর তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category