• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

লালনের গান সংরক্ষণ করা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য: উপদেষ্টা উপদেষ্টা ফরিদা আখতার

দিনকাল বিডি / ৪৭৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
বাউল শিরোমণি ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এক ভিডিওবার্তায় রাষ্ট্রীয়ভাবে এ উৎসবের শুভ উদ্বোধন করেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, ‘লালন সংগীত অত্যন্ত উচ্চমাত্রার সংগীত, এটার দার্শনিক মূল্য আছে, বাণীর মূল্য আছে, এটার রাজনৈতিক মূল্যও আছে। সবচেয়ে বড় কথা মানবতার দিক থেকে মূল্য আছে। আমরা মনে করেছি এবারই সুযোগ ফকির লালন সাঁইকে সাধারণ মানুষের পক্ষ থেকে জাতীয় দিবসে পরিণত করা। লালনের গান সংরক্ষণ করা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য।’

উপদেষ্টা আরও বলেন, ‘আমি মনে করি লালন সংগীতকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়া জরুরি। আন্তর্জাতিকভাবে আমরা অনেক সাধকের কথা জানি কিন্তু লালন শাহের কথা অনেকেই জানেন না। আমরা চাই লালনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালি, বিশিষ্ট চিন্তক ও গবেষক ফরহাদ মজহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category