• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

লালপুর বাগাতিপাড়া বাসির এক বেদনাবিধুর স্মৃতির দিন ৬ জুন

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জুন, ২০২৬

আনিসুর রহমান বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

আজ ৬ জুন। বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, একুশে পদকপ্রাপ্ত (মরণোত্তর) শহীদ জননেতা মমতাজ উদ্দীনের ২৩তম শাহাদাত বার্ষিকী। দিনটি তাঁর পরিবার, সহযোদ্ধা, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ীদের কাছে গভীর শোক, শ্রদ্ধা ও স্মরণে ভরা এক বেদনাবিধুর দিন।
দীর্ঘ ২৩ বছর পেরিয়ে গেলেও মানুষের হৃদয়ে মমতাজ উদ্দীনের স্মৃতি আজও অমলিন। জনমানুষের নেতা হিসেবে তিনি ছিলেন সাধারণ মানুষের আস্থার প্রতীক। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং শোষিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলস সংগ্রাম ছিল তাঁর রাজনৈতিক ও সামাজিক জীবনের মূল দর্শন।
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এই নেতা ক্ষমতা বা পদমর্যাদার চেয়ে মানুষের ভালোবাসাকেই বেশি গুরুত্ব দিতেন। তাঁর সাহসী নেতৃত্ব, দেশপ্রেম, সততা এবং মানবিক মূল্যবোধ তাঁকে সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে দিয়েছে।
শাহাদাত বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে দেশ ও জাতি নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এমন সময়ে মমতাজ উদ্দীনের মতো গণমুখী, দূরদর্শী ও সাহসী নেতৃত্বের অভাব গভীরভাবে অনুভূত হয়। দল-মত নির্বিশেষে মানুষের কল্যাণে তাঁর আত্মনিবেদিত ভূমিকা আজও সকলের কাছে অনুকরণীয় হয়ে আছে।
পরিবারের সদস্যরা বলেন, “তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ, সংগ্রাম, দেশপ্রেম এবং মানুষের জন্য কাজ করার শিক্ষা আজও আমাদের পথ দেখায়। তাঁর রেখে যাওয়া মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।”
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মহান আল্লাহ শহীদ জননেতা মমতাজ উদ্দীনকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন—এ প্রার্থনাই তাঁর পরিবার, শুভানুধ্যায়ী ও অনুসারীদের। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category