• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

লালপুরে গোপালপুর পৌর বিএনপির কার্যালয়ের সামনে থেকে ককটেল এবং পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

দিনকাল বিডি / ১৬৫ Time View
প্রকাশঃ রবিবার, ২০ নভেম্বর, ২০২২

মোঃ আতাউর রহমান
নাটোর প্রতিনিধি
নাটোরের গোপালপুর পৌর বিএনপির কার্যালয়ে সামনে বটতলায় ৫টি ককটেল ও ২টি পেট্রোল বোমা সদৃশ্য বস্ত উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ৮টার সময় লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার গোপালপুর বাজারে বটতলায় পৌর বিএনপি এবং উপজেলা বিএনপির কার্যালয়ে থেকে ৫ টি ককটেল ও ২টি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ।

পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন হোসেন জানান, সারাদেশের ন্যায় গোপালপুরে নাশকতা সৃষ্টির জন্যেই বিএনপির নেতাকর্মীরা তাদের কার্যালয় ককটেল ও পেট্রোল বোমা জমা করে রেখে তা দিয়ে শান্ত গোপালপুরকে অশান্ত করার পাঁয়তারা করছে। পুলিশ খবর পেয়ে তাদের নাশকতা পরিকল্পনা ভেস্তে দিয়েছে।
তিনি আরো জানান, ৩রা ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে অস্থির পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে বিএনপির নেতা কর্মীরা তাদের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা মজুত করেছে বলে তাদের ধারণা।

এদিকে গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম জানান, গত ১৭ নভেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে। আজকে রাতেও বিএনপির কার্যালয় ভাঙচুর করে ককটেল এবং পেট্রোল বোমা রেখেছে তারা।
এদিকে বিএনপি কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা আছে এ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল বড়াইগ্রাম জোন শরীফ আল রাজীব ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান বিএনপির কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা পাওয়া গিয়েছে এ খবর পেয়ে থানা পুলিশ এসে তা উদ্বার করেন। তিনি আরো জানান ককটেল ও পেট্রোল বোমা গুলো পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হবে, পরে আদালতের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আপাতত বিএনপি কার্যালয় বন্ধ থাকবে।

এদিকে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মনোয়ারুজ্জামান জানান, গোপালপুর বাজারের বটতলায় বিএনপির কার্যালয়ের সামনে কে বা কারা ককটেল ও পেট্রোল বোমা রেখে গেছে এমন খবর পেয়ে থানা পুলিশ সেগুলো উদ্ধার করে। তিনি জানান পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category