লালপুর প্রতিনিধি( লালপুর)
নাটোরের লালপুর উপজেলার করিমপুর সরকারি হাইস্কুল মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৪ নভেম্বর ( শুক্রবার) করিমপুর খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন
সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আবুল কালাম আজাদ ও সাবেক সিনিয়র সহ-সভাপতি নাটোর জেলা আওয়ামী লীগ ৷
বিশেষ অতিথি মোঃ আফতাব হোসেন ঝুলফু সভাপতি লালপুর উপজেলা আওয়ামী লীগ ৷
আরও উপস্থিত ছিলেন চংধুপইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।
শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বী করেন রাজশাহী ফুটবল একাদশ বনাম দিঘা ফুটবল একাদশ (বাঘা)।
উদ্বোধনী ম্যাচে রাজশাহী ফুটবল একাদশ ২-০ গোলে দিঘা ফুটবল একাদশকে ( বাঘা)পরাজিত করে ৷