এম আর সাইফুল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে পৌর শহর পরিষ্কার পরিছন্ন রাখতে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ অভিযান।
৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমানের নেতৃত্বে এ অভিযান শুভ উদ্ধোধোন করেন, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয় যুগ্ম আহবায়ক আবদুল মান্নান ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । মাদারগঞ্জ পৌর শহরের রাস্তার পাশে ও দোকানপাটের আশেপাশে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার পরিছন্ন করতে দেখা যায় অভিযানে অংশ নেওয়া নেতাকর্মীদের। মাদারগঞ্জ মডেল থানা থেকে শুরু করে শহরের প্রাণকেন্দ্র ঠাকুরবাড়ী মোড়ে এসে প্রথমদিনের অভিজান সম্পন্ন করেন তারা। মোখলেছুর রহমান বলেন পরিষ্কার পরিছন্নতা ইমানের অঙ্গ, আমরা এ অভিযান অব্যাহত রাখব ইনশাআল্লাহ, আমাদের নেতাকর্মীকে অসংখ্য ধন্যবাদ যে সেচ্ছায় এ কাজে অংশ নিয়ে নিরলসভাবে সারাদিনভর পরিশ্রম করার জন্য। আমাদের শহরের যত্ন আমাদেরকেই নিতে হবে। আমরা এ শহরকে পরিস্কার পরিছন্ন রাখতে সর্বচ্চ চেষ্টা করব। অভিযানে অংশ নেন উপজেলা বিএনপি ও যুবদল সদস্য আল আমিন তালুকদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাজেদ মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিপ্লব তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল খান সৌরভ, মাদারগঞ্জ পৌর বিএনপির সহ সভাপতি মাজেদ মোল্লা, মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্র দলের আহব্বায়ক শামিম আহম্মেদ প্রমুখ।