• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধাঞ্জলি,নওগাঁ-৪ আসনের নবনির্বাচিত এমপি ডা. টিপু

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

রাজধানীর চন্দ্রিমা উদ্যান-এ অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবরে শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারত করেছেন নওগাঁ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পৌঁছে প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
মোনাজাতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ এবং জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় তার সহধর্মিণী লাইলা আঞ্জুমান বানুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন মান্দা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক বিএনপি নেতা লুৎফর রহমান, নাসির উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা জামিল হোসেন প্রামানিক, হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবকদল নেতা শামীম হোসাইন ও সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী প্রমূখ।
জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের পথ অনুসরণ করেই তিনি জনগণের কল্যাণে কাজ করবেন। নওগাঁ-৪ আসনের উন্নয়ন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category