কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলায় শারদীয় দুর্গা পূজার প্রতিটি মন্ডব কঠোর নিরাপত্তায় থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
পুলিশ সুপার বলেন, যদি কেউ সামাজিক সম্প্রীতি জনশৃঙ্খলা ও টেকসই শান্তি, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচিন্তা করে থাকে, তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বরং পূর্বের থেকে অধিককতর কঠোর ভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা হবে। এবারের শারদীয় দূর্গাপুজায় কুড়িগ্রাম জেলা পুলিশ পুরো জেলায় মাল্টি- লেয়ার্ড নিরাপত্তা ব্যবস্থা গ্রহন হয়েছে এবং বেশিরভাগ পুজামন্ডব সংশ্লিষ্ট পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা করা সকল ধর্মের সকল নাগরিকের ধর্মীয়, নৈতিক, সামাজিক ও আইনী দায়িত্ব।
শুক্রবার(২০ অক্টোবর) সকালে পুলিশ লাইন্স মাঠে কুড়িগ্রামের বিভিন্ন পূজা মন্ডবের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মোতায়েনকৃত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন পুলিশ সুপার।
শারদীয় দুর্গাপুজা ২০২৩ উপলক্ষ্যে কুড়িগ্রামে প্রায় ৬৫টি মোবাইল ও স্ট্রাইকিং পুলিশ টিম সমন্বয়ে প্রায় ৬০০ পুলিশ সদস্য সার্বক্ষণিক মোতায়েন থাকছে, সাথে প্রতিটি পুজামন্ডবে থাকছে স্ট্যাটিক ৩৫০০ আনসার সদস্য। সিনিয়র পুলিশ সদস্যরা বিভিন্ন সেকটরে বিভক্ত হয়ে দিবারাত্রি প্রতি ন্যানোমুহুর্তে করছে নিবিড় তদারকি। উপজেলা ভিত্তিক স্কাউটস সদস্যরা থাকছে সেচ্ছাসেবক হিসাবে, আরো থাকছে থানাভিত্তিক মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।
বিফিং প্যারেড অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা আনসার কমান্ডেন্ট নাহিদ হাসান জনি, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রাসেদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা সহ জেলা পুলিশ ও জেলা আনসারের অন্যন্য সদস্যবৃন্দ।