• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে -এমপি হেলাল

দিনকাল বিডি / ২৩৩ Time View
প্রকাশঃ সোমবার, ১০ অক্টোবর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সংদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল বলেছেন,সারাদেশে শিক্ষার গুনগত মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। শিক্ষাখাতকে এগিয়ে নিতে এবং দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানোন্নয়ে গড়ে তুলতে নানামূখী পদক্ষেপ নিয়েছেন।

শিক্ষার্থীরা যেন সুষ্ঠু পরিবেশে এবং নির্বিঘেœ পড়া-লেখার প্রতি মনোনিবেস করতে পারেন সে লক্ষেই সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিকায়ন ভবন নির্মান অব্যাহত রয়েছে। সোমবার বেলা ১১টায় নওগাঁর রাণীনগর উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন তিনি।

অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ,সহকারী প্রকৌশলী

সব্যচাষী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, রাণীনগর থানাপুলিশের ইন্সপেক্টর তদন্ত সেলিম রেজা ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দয়ারাম সাহা প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী,শিক্ষার্থী,অভিভাবক,স্থানীয় দলীয় নেতা-কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category