• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শুদ্ধাচার পুরস্কার পেলেন পোরশার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ জুন, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
শুদ্ধাচার পুরস্কার পেলেন নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত সহকারী প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন। ২০ জুন নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ শুদ্ধাচার পুরুস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর। নওগাঁ জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা এর সভাপতিত্বে সোনার বাংলা গড়ার প্রত্যয়ঃ জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসাবে ২০২৩-২০২৪ এই পুরুস্কার প্রদান করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আসিটি) আব্দুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেদুল হাসান সহ উপজেলা নির্বাাহী অফিসারগণ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় আনোয়ার হোসেন জানান, ইউএনও আরিফ আদনান সহ প্রশাসনের সকলের সহযোগীতায় তিনি শুদ্ধাচার পুরুষ্কার পেয়েছেন। এজন্য তিনি আনন্দিত এবং সকলের কাছে কৃতজ্ঞ। এবিষয়ে পোরশা উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান জানান, সততা দক্ষতা ও নিষ্ঠার সাথে সরকারের প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন এবং জনগণরে দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে কাজ করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কতৃক এ পুরুষ্কার দেওয়া হয়। এই ক্যাটাগরিতে তার কার্যালয়ের সহকারি প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন এ পুরুষ্কার পেয়েছেন বলে তিনি আনন্দিত। ভবিষ্যতে এ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী শুদ্ধাচার পুরুষ্কার পাওয়ার লক্ষ্যে কাজ করে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category