• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শেরপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও ফারুক আল মাসুদ

দিনকাল বিডি / ২৯৯ Time View
প্রকাশঃ সোমবার, ৩ অক্টোবর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন ফারুক আল মাসুদ। জাতীয় প্রাথমিক শিক্ষাপদক-২০২২ উপলক্ষে তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মর্যাদায় নির্বাচন করা হয়।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। ২০২২ সালের প্রাথমিক শিক্ষা পদকের জন্য তিনি এ কৃতিত্ব অর্জন করেছেন।

জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তারের নেতৃত্বে বাছাই কমিটি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফারুক আল মাসুদকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করেন। জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সেরা উপজেলা নির্বাহী অফিসার নির্বাচনীতে অংশ নেবেন।

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা, বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষকদের সঙ্গে আন্তরিকতা, শিশুদের ঝরেপড়া রোধ, ব্যক্তিগত অর্থায়ন ও স্থানীয় জনগণের সহযোগিতায় শিশুদের খেলাধুলাসামগ্রী, বেঞ্চ প্রদান ও অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা করায় ফারুক আল মাসুদকে শেরপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত করা হয়।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ইউএনও’র যে সম্মান সেটি অনেক বড় পাওয়া। এটি আমাকে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। তবে একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার মহোদয়ের দক্ষ নেতৃত্ব ও দিক-নির্দেশনায় এবং উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়।

এদিকে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ জেলার শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হওয়ায় জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন পেশাজীবি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, ইউএনও ফারুক আল মাসুদ বিসিএস ৩৩তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০১৪ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category