• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

শেরপুর প্রতিনিধি

“অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ শ্রীবরদীর সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাশ। পরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আশরাফ হোসেনের নেতৃত্ত্বে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। এসময় শ্রীবরদী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category