• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ৬০ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
oplus_1024

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি,

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদের হবে উন্নতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীজ মনিষা আহমেদ। প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. রুকাইয়া আক্তার লিমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান আকন্দ। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহান ও খামারী আনোয়ার হোসেন, সুলতান তালুকদার। আলোচনা শেষে সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় স্থানীয় খামারি, স্বানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন কেটাগরিতে ৩০ টি স্টল স্থান পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category